
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটে শরণখোলায় আবারও এইচএসসি পরীক্ষার্থীরা বাতিল করা ভ্যেনুতে পুনরায় পরীক্ষার দাবিতে শরণখোলা সরকারি কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে।
রবিবার(১৮ মে) সকল ১১ টার দিকে সরকারি কলেজের কয়েক শত শিক্ষার্থী একার্যক্রম অংশগ্রহণ করে।শিক্ষার্থীদের দাবি, শরণখোলা থেকে মোরেলগঞ্জের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার, যা যাতায়াতে সময়, অর্থ ও স্বাস্থ্য ঝুঁকি সহ বিভিন্ন সমস্যা বিদ্যমান রয়েছে।
তাই তাদের দাবি শরণখোলার উপজেলার যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র স্থাপন করে আসন্ন পরীক্ষা সম্পন্ন করলে পরীক্ষার্থীরা উপকৃত হবে। উল্লেখ্য বিভিন্ন অনিয়মের ভিত্তিতে সারা বাংলাদেশে আন্তঃ শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এইচএসসি পরীক্ষার ভেন্যুগুলি বাতিল করেছে।
এ বিষয়ে শরনখলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন শরণখোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের দাবির বিষয়টি তিনি শুনেছেন । তাই বিষয়টি তিনি জেলা প্রশাসককে অবহিত করেছেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ