হোম » সারাদেশ » ভৈরবে মালবাহী ট্রেনে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভৈরবে মালবাহী ট্রেনে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এম আর ওয়াসিম, ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি : র‍্যাব সূত্রে জানা যায় ভৈরব র‍্যাব-১৪ ক্যাম্পের সদস্যদের  আভিযানিক দল এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ০১ টি মালবাহী ট্রেনে ০১ জন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজাসহ ঢাকার উদ্দেশ্য যাচ্ছে।
তখন উক্ত মালবাহী ট্রেনটিকে ভৈরব রেলওয়ে ষ্টেশন মাষ্টারের সহাযোগিতায় ভৈরব রেলওয়ে জংশনে থামানো হয়। পরবর্তীতে গতকাল শনিবার ১৭ মে রাতে উক্ত ট্রেনে তল্লাশী চালিয়ে ট্রেনের ০৩ টি বগির ভিতরে অভিনব কায়দায় রক্ষিত ৪০ (চল্লিশ) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ আলমগীর হোসেন (৪২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা।
র‍্যাব অধিনায়কের পক্ষ থেকে জানান এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়েরপূর্বক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!