হোম » সারাদেশ » রৌমারী  সীমান্তে  বজ্রপাতে বিজিবির  ১ সদস্যের মৃত্যু আনসার সহ আহত ৪

রৌমারী  সীমান্তে  বজ্রপাতে বিজিবির  ১ সদস্যের মৃত্যু আনসার সহ আহত ৪

রৌমারী প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থাশয় বজ্রপাতে বিজিবির রিয়াদ হোসেন (৩২)নামের এক বিজিবির সিপাহীর মৃত্যু ও  আনসার সহ আরোও ৪ জন আহত হয়েছে।বুধবার (১৪মে) দিবাগত রাত দেড়টার   দিকে রৌমারীব উপজেলার ১নং৷ দাঁত ভাংগা ইউনিয়নের  খেতার চর কাউনিয়ারচর  নামক সীমান্তে এঘটনা টি ঘটে ।মৃত্যু রিয়াদ হোসেন  (৩২) জামালপুর ৩৫  ব্যাটালিয়ন বিজিবি ১নং দাঁত ভাংগা বিওপির সিপাহী। অন্য আহতরা হলেন বিজিবির হাবিলদার  মোঃ জসিম উদ্দিন  (৫২)সিপাহি  মোঃ শাহিন( ২৮)সিপাহি নাহিদ(৩৮)আনসার সদস্য  ফেরদৌস হোসেন  (৩৫) ১নং দাঁত ভাংগা বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার  ফরিদ হাসান মৃত্যুের বিযয়টি  নিশ্চিত করেছেন। বিজিবি  সুএে জানা যায় ,বুধবার রাত দেড়টার দিকে রৌমারী সীমান্তের আন্তজার্তিক  মেইন পিলার ১০৫৪ খেতারচর -কাউনিয়ারচর  টহল দিচ্ছিল  এসময়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় ।  বজ্রপাতে ১জন আনসার  ও ৪জন বিজিবি  আহত হন।
আহতদের রৌমারী হাসপাতালে নেওয়া হয়।  এসময়  রিয়াদ হোসেন (৩২) বিজিবি  মৃত্যু হয়। আহত অন্য ২ জনকে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ  মেডিকেল  হাসপাতালে রেফার্ড করেন । আর বাকি  ২জন রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল  অফিসার  (আর এমও) নবিউ ইসলাম বলেন  বজ্রপাতে এক বিজিবি কে মৃত্যু অবস্থায় হাসপাতালে  আনা হয়। আরো ও ২জন বিজিবি সদস্যের  অবস্থার  অবনতি হলে ময়মনসিংহ  মেডিকেল  হাসপাতালে রেফার্ড করা হয়ছে। বাকিদের  রৌমারী  হাসপাতালে  চিকিৎসা দেওয়া  হচ্ছে।
 রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ লুতফুর  রহমান  বলেন সীমান্তে বিজিবি  টহল দিচ্ছিল এমসয় বৃষ্টি কবলে পড়ে বিজিবির একজনার মৃত্যু  হয়েছে । বাকি দের  বিভিন্ন জায়গায়  চিকিৎসা দেওয়া হচ্ছে ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!