
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শাকিল আহমেদ (২২), নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত সোমবার (১২ই মে) রাত ৯ টার দিকে বগুড়া সদরের কোমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল বগুড়া সদর উপজেলার উত্তর সাত শিমুলিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিল মোটরসাইকেলযোগে বগুড়া শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোমরপুর এলাকার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত