
মো:রাফাত হোসেন: চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠের একটি ভুট্টা ক্ষেত থেকে আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে মরদেহটি পাওয়া যায়। আলমগীর একই গ্রামের পশ্চিম পাড়ার মৃত শামসুল মন্ডলের ছেলে। জানা গেছে, গত রোববার (১১ মে) দুপুরে খড়ি সংগ্রহের উদ্দেশ্যে তিনি মাঠে যান, এরপর থেকে নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। পরে পরিবার শনাক্ত করে এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃতি স্বাভাবিক না হত্যাকাণ্ড সেটি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান