
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের রায়নগরে কৃষি ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১২ই জুন) সরেজমিনে গিয়ে জানা যায়, পার রায়নগর মৌজা ও জেল নং ২৩৪, সিএস নং ১৪৭ এম আর ২৩৯ বর্তমান খতিয়ান নং ৭৭৬ পৈতৃক সূত্রে প্রাপ্ত ২২ শতক দখলকৃত সম্পত্তি জামাতুল্যার পুত্র তোজাম্মেল হক, ইসমাইলের পুত্র আব্দুর রহিমও আব্দুল হান্নান, মৃত আহম্মেদ আলীর পুত্র বাইজিদ হোসেনের জাইদুল ইসলাম৷ তারা পৈতৃক মূলে উল্লেখ্য সম্পত্তিতে নেপিয়ার, ঘাস, মরিচ ও ধইঞ্চা গাছ চাষাবাদ করেন।
এরই ধারাবাহিকতায় গত রবিবার ১১ই মে বিকালে একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে ছামাদ আলী, ছাদেক আলীর মেয়ে আছিমা বেগম, রুবি বেগম, মন্টু মিয়া, মুকুল মিয়া, মন্টুু মিয়া, জহুরুল ইসলাম, সাইদ ইসলাম, লিটন, তারিকুল ইসলাম জমিতে লাগানো নেপিয়ার ঘাস, মরিচ ও ধইঞ্চা গাছ মরণাশক স্প্রে দ্বারা নষ্ট করে জমি দখলের চেষ্টা করেন। এসময় তারা বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়া। এঘটনায় থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২