হোম » সারাদেশ » বগুড়া ধুনটে স্বামী পরিত্যক্তা নারীকে শ্লীলতাহানির অভিযোগে, মামলা

বগুড়া ধুনটে স্বামী পরিত্যক্তা নারীকে শ্লীলতাহানির অভিযোগে, মামলা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ    বগুড়ার ধুনটে স্বামী পরিত্যক্তা এক নারীর ঘরে ঢুকে শ্লীলতাহানি করার অভিযোগে আনারুল ইসলাম (৪৫) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রবিবার ভুক্তভোগী নারী বাদি হয়ে ধুনট থানায় মামলাটি দায়ের করেন। এর আগে গত ২২শে এপ্রিল রাতে উপজেলার বেলকুচি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী ও মামলা সূত্রে জানা যায়, প্রায় দেড় যুগ আগে ওই নারী ও তার স্বামীর মধ্যে ডিভোর্স হয়। এরপর  থেকে ওই নারী তার বাবার বাড়িতে একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলেন। বেসরকারি একটি কোম্পানিতে চাকুরীর সুবাদে ওই নারীর ছেলে বর্তমানে ঢাকায় থাকেন। ফলে ওই নারী গ্রামের বাড়িতে একাই থাকেন। গত ২২ এপ্রিল ঘটনার রাতে ওই নারী প্রতিদিনের ন্যায় নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।
বাড়িতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের মৃত নেদু মন্ডলের ছেলে আনারুল ইসলাম ওই নারীর ঘরে ঢুকে ঘাটের উপরে উঠে তার মুখ চেপে ধরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এসময় ওই নারীর ঘুম ভেঙে গেলে আনারুল ইসলাম টর্চ লাইটের আলো জ্বালিয়ে মুখের দিকে তাক করে নিজের পরিচয় দেয়। পরে ওই নারী চিৎকার দিলে আনারুল ইসলাম দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সকালে ভুক্তভোগী নারী ঘটনাটি স্থানীয় মাতবরদের জানালে আপোষ মিমাংসার কথা বলে কালক্ষেপন করে মাতবররা। এভাবে ঘটনার ২০ দিন পেড়িয়ে গেলে বিচার না পেয়ে স্বামী পরিত্যক্তা ওই নারী রবিবার থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, স্বামী পরিত্যক্তা নারীকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!