
রায়হান আলীঃ মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ ঘরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) বেলা ১১ টায় উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেম মোঃ হাসনাত।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বশির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম। এ সময় হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত ৯ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী