
আবুল হাশেম: রাজশাহী জুথী নামে এক শিক্ষার্থী ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী। তার সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০ভটার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় চত্তরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে শিক্ষার্থীদের এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন। নিখোঁজ জুথী মহানগরীর ডিঙ্গাডোবা এলাকার বসবাসরত জহিরুল ইসলামের মেয়ে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২২শে এপ্রিল নিজ বাসা ডিঙ্গাডোবা থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে জুথী নিখোঁজ হন। প্রায় ১৪ দিন যাবত জুথীকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে জীবিত এবং সুস্থ অবস্থায় ফেরত পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই। ১৪ দিনেও তাকে খুঁজে না পাওয়ায় আমরা হতাশ। আমরা তার সন্ধান চাই। আমি আমার সহপাঠীকে জীবিত অবস্থায় একবার দেখতে চাই। প্রেম ঘটতি বিষয় হলেও একবার সে আমাদের সাথে যোগাযোগ করতো সে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তা না হলে আমরা আরো কঠোরতর আন্দোলন করবো বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান