
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল:– ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নকল কীটনাশক বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কীটনাশক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার গোগর বাজারের মেসার্স মুনসুর ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা ও কীটনাশক জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, কৃষকের অভিযোগের প্রেক্ষিতে ওই দোকানে সত্যতা যাছাই করতে যান কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। পরে মুনসুর ট্রেডার্সে তল্লাশি করা হলে এনট্রাকল এর নকল ২.৫ কেজি এবং নিষিদ্ধ কার্বোফুরান গ্রুপের ব্রিফার ৫ জি এর ৫৭ কেজি কীটনাশক জব্দ করা হয়। এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, নকল ও ভেজাল কীটনাশক দ্বারা আমাদের উপজেলার কৃষকরা যেন প্রতারিত না হন সেদিকে কৃষি দপ্তর সজাগ আছে। এবং এসব কাজের সাথে যারা জরিত তাদের প্রত্যেককে জরিমানার পাশাপাশি কঠোর শাস্তির আওতায় আনা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪১ ধারা মোতাবেক মেসার্স মুনসুর ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়েছে।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা