
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: গাজীপুরে মাওলানা রইস উদ্দীন হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে ভৈরবে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ৩ টায় ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড়ে ঘন্টা ব্যাপী মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এ সময় আমিনুল আল কাদ্বরী,শাহরিয়ার, মাওলানা অলিউল্লাহ, মাওলানা জামাল উদ্দিন, বিল্লাল হোসেন ও ইসলামি ছাত্র সেনার নেতারা বক্তব্য রাখেন । সমাবেশে বক্তারা বলেন, ইসলামি ছাত্র সেনার নেতা মাওলানা রইস উদ্দিন কে পরিকল্পিত ভাবে পিটিয়ে হত্যা করেছে । হত্যাকারীদের দ্রূত গ্রেফতার করে শাস্তির দাবী জানান তারা।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের