
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনটে মাদক সেবনের অপরাধে দুই যুবককে ৩, মাসের সাজা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। দন্ডপ্রাপ্ত ২ যুবক হলেন, বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকার মৃত সন্তোষ শাহার ছেলে লিমন (৪৫), ও বড়াই তলি এলাকার দুলালের ছেলে রতন মিয়া (৩৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ই এপ্রিল) বিকালে উপজেলার সদর ইউনিয়নের হিলিপ্যাড এলাকা থেক টাপেন্টাডল ট্যাবলেট ও সেবনের জিনিসপত্রসহ হাতেনাতে তাদের আটক করে বগুড়া জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহ আলম ও সঙ্গীয় ফোর্স। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডপ্রাপ্ত দুই যুবককে মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার