
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল:–ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে ৫ জনকে অজ্ঞান করে টাকা ও রুপা চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার রাঙাটুঙি এলাকায় দুটি পরিবারে এ ঘটনা ঘটে। আর এতে অসুস্থ খতেজা বেগম(৪৫) ও খোরশেদ আলম(৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অসুস্থ খোরশেদ আলম জানান, আমি বাইর থেকে বাড়িতে এসে দেখি আমার বাবা, মা ঘুমাচ্ছে। এবং ঘরে গিয়ে দেখি জিনিস এলোমেলো হয়ে পরে আছে। এমনকি আমার চাচি ও চাচাতো ভাই অসুস্থ হয়ে পরে আছে। এর কিচ্ছুক্ষণের মধ্যেই বাড়িতে রাখা কলা ও পানি খেয়ে আমিও অচেতন হয়ে পরি। পরে এলাকাবাসীর সহায়তায় হাসপাতালে ভর্তি হয়। এখনো আমার মা ‘র ঘুম ভাঙ্গছেনা।
তিনি আরও জানান, পরে ঘরে গিয়ে দেখি জিনিস পত্র এলোমেলো এবং ঘরে থাকা ১৫ হাজার, ৩ ভরি রুপা ও আমার চাচার ৫ হাজার টাকা নিয়ে যায় তারা। চাচার পরিবারের বরাত দিয়ে খোরশেদ আলম বলেন, তাদের পরিবারে হলুদ গুড়াতে কিছু একটা মিশিয়ে দিলে সেই গুড়া দিয়ে তরকারি রান্না করার ফলে তারা অজ্ঞান হয়ে যায়।
মামলা তদন্তকারী কর্মকর্তা রাণীশংকৈল থানার সাব ইন্সপেক্টর মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।চক্র শনাক্তকরণে কাজ চলছে।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার