
মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা, নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে একটি বাড়ির দুটি ঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার(২৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,নলডাঙ্গার পূর্ব মাধনগর গ্রামের মৈত্রপাড়ায় মৃত রহমান টিটির বাড়িতে খড়িরঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই বাড়িতেই ছড়িয়ে পড়ে। এতে ওই দুই ঘরসহ ঘরে রাখা আসবার পত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়। সংবাদ পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় এলাকাবাসী ও মাধনগর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আসাদুজ্জামান মৃধা জানান,অগ্নিকাণ্ডে তাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২