হোম » সারাদেশ » এলডিপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র প্রবাসী এম.এ জাফর’কে বিদায় সংবর্ধনা 

এলডিপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র প্রবাসী এম.এ জাফর’কে বিদায় সংবর্ধনা 

চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও বাংলাদেশ এলডিপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব এম.এ জাফর আমেরিকায় গমণ উপলক্ষে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলডিপি ও সকল অঙ্গসংগঠন উদ্যোগে গত রবিবার বিকালে দোহাজারী পৌরসভার একটা রেস্তোরাঁয় বিদায় সংবর্ধনার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) দোহাজারী পৌরসভার সভাপতি লিয়াকত আলী,  পৌরসভা এলডিপি’র সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌরসভা এলডিপির সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ দত্ত, দোহাজারী পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুবিন,  গণতান্ত্রিক শ্রমিকদল এর সভাপতি মোহাম্মদ আনিছ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তৈয়ব, পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মোঃ আলমগীর, সাধারণ সম্পাদক আব্দুল করিন, দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডে এলডিপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, লিভারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক শ্রমিক দল, গণতান্ত্রিক ছাত্রদল সহ সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আলহাজ্ব এম.এ জাফর বলেন, দোহাজারীতে লিয়াকত আলীর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আগামী দোহাজারী পৌরসভার নির্বাচনে লিয়াকত আলী মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করলে তিনি ২৫ লাখ টাকা অর্থ সহায়তা দিবেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!