হোম » সারাদেশ » ব্রাহ্মণবাড়িয়ায় চুরির অপবাদে তিন নারীর মাথা ন্যড়া অভিযোগে গ্রেফতার একজন

ব্রাহ্মণবাড়িয়ায় চুরির অপবাদে তিন নারীর মাথা ন্যড়া অভিযোগে গ্রেফতার একজন

মোহাম্মদ পলাশ মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় চুরির অপবাদ দিয়ে তিন নারীর মাথার চুল কেটে দেয়ার ঘটনায় সুমন দাস (৩৭) নামে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অব্যাহত রয়েছে। গত সোমবার (১৪ এপ্রিল) বেলা ৩টার দিকে শহরের মসজিদ পাড়া থেকে তাকে আটক করা হয়।

প্রত্যাক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে আখাউড়া সড়ক বাজারে এনসিসি ব্যাংকের নিচে চাঁদপুর অ্যালুমিনিয়াম স্টোরের সামনে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, চুরির অপবাদ দিয়ে তিন নারীর চুল কেটে দেন সুমন দাস ও তার সহযোগী ‘মা টেলিকম’-এর মালিক মো. রাব্বি। একইসাথে এক শিশুসহ অন্য নারীদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে চরম ক্ষোভ দেখা দেয় সাধারণ মানুষের মাঝে।  এদিকে সোমবার সকাল থেকে শত শত মানুষ আখাউড়া থানা ঘেরাও করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করে।

পুলিশসূত্রে জানা  জানায়, ভিডিও ফুটেজ ও অন্যান্য সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি চক্রান্ত রুখতে সবাইকে সচেতন থাকতে হবে। ভিডিও ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!