
এইচ এম রুহুল কাদের , চকরিয়া : চকরিয়া উপজেলার বিএমচর ৭ নম্বর ওয়ার্ডের খাঁসমহল স্টেশনের খাচারিমুরা পাড়ার অসহায় রিক্সা চালক জাহাঙ্গীর আলমের পুত্র নির্মাণ শ্রমিক সাজ্জাদ হোসেনকে জিম্মি করে মিথ্যা জবানবন্দি নেয়ার অভিযোগ উঠেছে । থানায় অভিযোগকারী জাহাঙ্গীর আলম বলেন,২০১৫ সালের একটি মারামারির মামলায় আমাকে মিথ্যা সাক্ষী দেয়ার জন্য বিভিন্ন সময়ে চাপ সৃষ্টি করে আসছেন । তাদের কথা অনুযায়ী মিথ্যা সাক্ষী না দেয়ার কারণে ক্ষিপ্ত হয়ে
আমার ১৭ বছর বয়সের ছেলে সাজ্জাদ ৯ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে কাকারা থেকে কাজ করে বেতুয়াবাজার স্টোর স্টেশনে আসলে পথরোধ করে টেনেহিঁচড়ে ইসহাকের বাড়িতে নিয়ে অকথ্য নির্যাতন করে । প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে অস্ত্রেরমুখে সাজ্জাদের কাছ থেকে জোরপূর্বক রেকর্ড নিয়ে পরবর্তী সোসাইল মিডিয়াতে প্রচার করে । মারধর করে একটি স্মার্ট ফোন ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে ফেলে ।
এইঘটনায় শনিবার (১২এপ্রিল) সন্ধায় চকরিয়া থানায় একটি মামলার আবেদন করে । এতে আসামি করা হয়েছে বেতুয়ারকুল এলাকার মৃত ওসমান গনীর পুত্র মো: ইসহাক , সিকদার পাড়ার ভুট্টোর ছেলে মো: শরিফ, ইসহাকের পুত্র মো: বাবু, চরপাড়া বাদশার ছেলে মো: এরশাদ। চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগ হাতে হাসলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ