
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ৬ পাচারকারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন আমির সুলতান (৫২), রবি আলম (৪২), দ্বীল মোহাম্মদ (৩৮), নূরুন্নবী (২৮), ঈমান হোসেন (৩২) ও জায়েদ হোসেন (১৮)। রোববার (১৩ এপ্রিল) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী এবং র্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন জোড় টাওয়ার সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ছয়জন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। তারা সকলেই মিয়ানমারের নাগরিক বলে জানা যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান