
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বণিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই এপ্রিল) সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত বণিক সমবায় সমিতির অফিস কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দায়িত্ব পালন করেন সারিয়াকান্দি উপজেলার সমবায় অফিসার মোঃ শফিকুল ইসলাম।
নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি পদে সিরাজুল ইসলাম ফুল (চেয়ার প্রতীক) ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান হিরু মন্ডল (ছাতা প্রতীক) ৫৫ ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট শরিফুল ইসলাম হীরা (হাতি প্রতিক) ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দি সাখাওয়াত হোসেন ডাবলু (হরিণ প্রতীকে) পেয়েছেন ৯৩ ভোট । ভোট গণনা শেষে বিকাল সাড়ে ৪ টার দিকে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। নবনির্বাচিত কমিটির নেতারা বণিক সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার