হোম » সারাদেশ » রৌমারীতে কারিতাস প্রকল্পের  সহযোগীতায় আর্থিক সহযোগিতা প্রদান

রৌমারীতে কারিতাস প্রকল্পের  সহযোগীতায় আর্থিক সহযোগিতা প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে কারিতাস প্রকল্পের সহযোগীতায় বন্যায়ন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জীবিকা পুনরুদ্ধার, পানির উৎস মেরামত ও শৌচাগার স্থাপন কার্যক্রমের জন্য ৩ টি ওয়ার্ডে ১৯৪ জন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এরমধ্যে জীবিকা পুনরুদ্ধারের জন্য ১৬৫টি প্রতিজন পরিবারকে ৬ হাজার টাকা, শৌচাগার স্থাপনের জন্য ২০টি প্রতিজন পরিবারের জন্য ১৬ হাজার ৩শ টাকা ও পানির উৎস মেরামতের জন্য ৯টি প্রতিজন পরিবারকে ৭ হাজার ৫শ টাকা দেওয়া হয়েছে। এই প্রকল্প থেকে মোট ১৩ লক্ষ,৮৩ হাজার ৫শ টাকা প্রদান করেন। বুধবার (৯ এপ্রিল) সকালের দিকে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের শেখের বাজার নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে  এই আর্থিক সহায়তা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন চর শৌলমারী ইউনিয়নের ইআরপি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপিত মো. সাইফুল ইসলাম।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চর শৌলমারী ইউপি চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান দুলাল, জনাব সুবাস কুজুর, প্রোগ্রাম অফিসার (উন্নয়ন) কারিতাস দিনাজপুর অঞ্চল, থোমাস হেম্ব্রম, ফিল্ড কো-অডিনেটর কারিতাস দিনাজপুর,মাইদুল ইসলাম, ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারা লিগ্যাল চরশৌলমারী ইউনিয়ন পরিষদ জেনারেল ইনফর্মেশন বুধ, রৌমারী উপজেলার কারিতাস প্রকল্প স্টাফবৃন্দ ও সম্মানিত প্রকল্প সহযোগিবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!