
শাহজাহান সিরাজ: ডেভিল হান্ট অপারেশনে গাইবান্ধায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের একোয়ারস্টেট পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- পৌর শহরের মতিন বিহারীর ছেলে খান মো. সাঈদ হোসেন জসিম (৪৫)। তিনি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
অপরজন হলো- গাইবান্ধা শহরের একোয়ারস্টেট পাড়ার মৃত মন্টু মিয়ার ছেলে সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ রনজু (৪৮)। তিনি সাবেক গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি পলাতক সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও মাহমুদ হাসান রিপন এমপির ঠিকাদারি ব্যবসায়িক পার্টনার।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট গণঅভ্যূত্থানের পর ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের কিছু কর্মী দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট দিয়ে যাচ্ছে। এদের মধ্য বিভিন্ন মামলার আসামি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
প্রতিরোধ করতে নানা ধরনের সহযোগী ছিলেন তারা। এ ধরনের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগের দুই নেতাকে শহরের একোয়ারস্টেট পাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান জানান, সারাদেশে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা গাইবান্ধা জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার অন্যতম আসামি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২