হোম » সারাদেশ » ভৈরবে  থানায়  হামলা  ভাংচুর ও লুটপাটের মামলায় রিপন  চেয়ারম্যান গ্রেফতার

ভৈরবে  থানায়  হামলা  ভাংচুর ও লুটপাটের মামলায় রিপন  চেয়ারম্যান গ্রেফতার

এম ওয়াসিম  ভৈরব ( কিশোরগঞ্জ)  প্রতিনিধি:  ভৈরবে  থানায়  হামলা  ভাংচুর ও লুটপাটের মামলায় শিমুলকান্দি  ইউপি  চেয়ারম্যান মিজানুর রহমান  রিপন কে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃত রিপন কে আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করেছে  পুলিশ। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরর পৌরসভার  সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে ।
পুলিশ সুত্রে জানা যায় গত ৫ আগষ্ট  দুর্বত্তরা হামলা চালিয়ে  ভৈরব  থানায়  হামলা চালিয়ে ভাংচুর ও থানা থেকে অস্ত্র  মালামাল  লুটপাট করে নিয়ে যায় । এ   ঘটনায়  ভৈরব  থানার এ এস আই কামাল  বাশার  বাদী হয়ে  ২০ আগষ্ট ভৈরব থানায় অজ্ঞাত নামা ৪/৫ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে ।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রোহানী জানান, থানায়  হামলা  ভাংচুর ও লুটপাটের মামলায় শিমুল কান্দি ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়াকে  কে গ্রেফতার করা হয়েছে ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!