
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে মহান মুক্তিযুদ্ধে আত্মবলিদানকারী জাতির শেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি যথাযোগ্য মর্যাদায় ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দোহাজারী পৌরসভা এলডিপি, গনতান্ত্রিক যুবদল ও গনতান্ত্রিক ছাত্রদল সহ অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
গত (২৫ মার্চ) মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর উদ্যেগে দোহাজারী পৌরসভা কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা জড়ো হয় এবং র্যালি আকারে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এতে উপস্থিত ছিলেন- দোহাজারী পৌরসভা এলডিপির সদস্য সচিব আবু নাছির মো. সালাউদ্দিন, আহবায়ক সদস্য ওমর ফারুক, নাছির খান, এলডিপি নেতা কামাল উদ্দিন, গনতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক মো. মুবিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক, সাদ্দাম, নুরুল আজিম, আফছার, শ্রমিক দল সাধারণ সম্পাদক আবু তৈয়ব, আকতার, লিয়াকত আলী, আলম, মাসুদ, গনতান্ত্রিক ছাত্রদল সাধারণ করিম উদ্দিন রানা, ফয়সাল, আরিফ, মোহসিন, সাহেদ, আমজাদ, আজমীর, সাহেল, বাবু, গনতান্ত্রিক ব্যবসায়ী দল সাধারণ সম্পাদক সেলিম জাবেদ প্রমুখ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা