
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মির্জা ওয়াহিদ সাদেক আমরুল ২ মাস হলো যোগদান করেই ব্যপক অনিয়ম দূর্নীতি করছে বলে অভিযোগ উঠেছে।টাকা ছাড়া তিনি কারোর ভূমি সংক্রান্ত কোন কাজ করেন না। আর এসব লেনদেন হয় দালাল চক্রের মাধ্যমে। টাকা না দিলে সময়ক্ষেপণ করে নামজারির আবেদন বাতিল করে গ্রাহক হয়রানি করে বলে অভিযোগে বলেন কয়েকজন ভুক্তভোগী। এই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর বিভিন্ন জায়গায় তদবির করছে।
উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বুলবুল হোসেন, তিনি এই ভূমি অফিসের একজন চিহ্নিত দালান। ভূমি গ্রাহকদের কাছে কাছে টাকা নিয়ে নামজারির কাজ করে থাকেন তিনি। প্রতিটি নামজারির আবেদন উপজেলার ভূমি অফিস পর্যন্ত গ্রাহকদের দিতে হয় ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা।
উপজেলার রামকান্তপুর গ্রামের বাসিন্দা শামাউন নবী গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেছেন, তিনি .০০৯১ একর জমির নামজারীর আবেদনের হার্ডকপি জমা দিয়েছিলেন উক্ত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তার কাছে। কিন্তু তিনি অজ্ঞাত কারনে কাজ বিলম্বিত করছিলেন। পরে তার সঙ্গে দেখা করলে তিনি জানান, কাগজে ঝামেলা আছে। আপনার কাজটি করতে হলে ২০ হাজার টাকা লাগবে। এতো মোটা অংকের টাকা দেওয়া তার পক্ষে সম্ভব না হওয়ায় তার নামজারীর কাজটি বন্ধ হয়ে আছে। তিনি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন জানাবেন বলে উল্লেখ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী কয়েক ব্যক্তি জানান, তারা তাদের জমির নামজারী আবেদন অনলাইনে উক্ত ভুমি অফিসে জমা দিলেও হার্ডকপি গ্রহণের সময় কথিত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আমরুল কারোর নিকট ৫ হাজার ১০ হাজার, কারোর নিকট ১৫ হাজার, ২০ হাজার টাকা দাবি করেন। এই টাকা দিতে না পারায় তাদের কাজ হচ্ছে না। দিনের পর দিন ঘুরছেন তারা ওই অফিসে। এসব ভুক্তভোগী ব্যক্তি আরো অভিযোগ করেন, যেসব নামজারী আবেদনকারীদের সঙ্গে ঘুষের চুক্তি হয়, তাদের আবেদনের উপরে পেন্সিল দিয়ে ছোট করে লেখা হয় অফিস। আর যারা টাকা দিতে নারাজ তাদের আবেদনের উপরে পেন্সিল দিয়ে লেখা হয় পাবলিক। এসব ভুক্তভোগী অবিলম্বে তদন্তের প্রেক্ষিতে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মির্জা মোঃ ওয়াহিদ সাদেক আমরুল এর সঙ্গে কথা বললে তিনি জানান, ভূমি অফিসে দালাল আমি কিভাবে বন্ধ করব? সে তো এই দেশের নাগরিক। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তিনি কোন দুর্ণীতি করেন না বলে জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাত (বর্তমানে সহকারী কমিশনার ভূমির দায়িত্বপ্রাপ্ত) জানান, ভুক্তভোগীরা এ বিষয়ে আমার কাছে অভিযোগ করলে তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল