হোম » সারাদেশ » পীরগঞ্জে প্রয়াত শিক্ষার্থীর পরিবারকে হেফাজতে ইসলামের ১ লাখ টাকা সহায়তা

পীরগঞ্জে প্রয়াত শিক্ষার্থীর পরিবারকে হেফাজতে ইসলামের ১ লাখ টাকা সহায়তা

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: হেফাজতে ইসলামের সমাবেশে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু রংপুরের পীরগঞ্জ উপজেলার আল-জামিয়াতুল ইসলামিয়া মদীনাতুল উলুম জামতলা মাদ্রাসার শিক্ষার্থী রাকিবুল ইসলামের পিতাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।

গত বুধবার সন্ধার পর মাদ্রাসা ক্যাম্পাসে হেফাজতে ইসলামের পক্ষে মাদ্রাসাটির পরিচালক মাওলানা রেজাউল করিম প্রয়াত শিক্ষার্থী রাকিবুল ইসলামের বাবা শহিদুল ইসলামের হাতে এ নগদ অর্থ প্রদান করেন । এ সময় রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুন্নবী পলাশ, পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ সহ মাদ্রাসাটির বেশ ক’জন শিক্ষক উপস্থিত ছিলেন ।

জানা গেছে গত বছরের ১৪ সেপ্টেম্বর রংপুরে হেফাজতে ইসলামের এক সমাবেশে গিয়ে প্রাচীর ভেঙ্গে দুর্ঘটনায় মাদ্রাটির শিক্ষার্থী রাকিবুল মারা যায় । সে সময় তাৎক্ষনিক রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম রাকিবুলের বাবাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন এবং রাকিবুলের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন । সে সঙ্গে হেফাজতে ইসলামের পক্ষ থেকেও রাকিবুলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করা হয়েছিল।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!