
হাবিবুর রহমান: পবিত্র মাহে রমাদান উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) অর্থনীতি বিভাগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টেগোর লেকচার থিয়েটারে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বিজন কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। এসময় তিনি বলেন, স্রষ্ঠা যে দিকনির্দেশনা দিয়েছেন সেগুলো পালন করতে হবে। রাসুলুল্লাহ (সাঃ)-এর একটি হাদিস উল্লেখ করে বলেন, আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, ”যে ব্যক্তি রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারল না তার মতো আর হতভাগা আর নেই।”
তিনি আরো বলেন, ”আল্লাহ রব্বুল আলামীন নিজ হাতে রোজাদারদের পুরস্কার দিবেন। সেজন্য আমাদের রোজা রাখার মতো রোজা রাখতে হবে।” এসময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস, সংগীত বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ইয়াত সিংহ শুভ, অর্থনীতি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু