
ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে ২০ বোতন ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক। রবিবার ( ৯ মার্চ) ১ টা ৪৫ মিনিটে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিব্বুলের দিক নির্দেশনায় এসআই মো. গোলাম মোস্তফা, এসআ দীপু, এ এসআই মান্নানসহ গোপন সংবাদের ভিত্তিতে বেতদিঘী ইউনিয়নের গলাকাটা মোড়ে ২০ বোতল ফেন্সিডিলসহ জয়পুরহাট জেলা ক্ষেতলাল থানার মৃত অছিমুদ্দিনের স্ত্রী মোছা মোহসিনা বেগম (৫৫) নামে মহিলা মাদক ব্যবসায়ীকে থানা পুলিশ আটক করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করেছে তাং ৯/৩/২৫ যাহার মামলা নং- ৬ তাকে জেল হাজত পাঠানো হয়েছে ।
ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, মাদক, চাঁদাবাজী, চুরি, ডাকাতি বিরুদ্ধে কঠোর ভাবে আমাদের অভিযান পরিচালনা করে আসছি। আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২