
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বিএনপির সাবেক এমপির গাড়ি ভাংচুরের মামলায় তাঁতী লীগের সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম (৩৫),কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (০৫ই মার্চ) সকাল অনুমান ১০টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন- উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটাপাড়া গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে ও উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম। এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মঞ্জুর মোর্শেদ জানান, ২০১৮ সালে বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ২০২৫ সালের নভেম্বর মাসে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের ৪৭ জনের বিরুদ্ধে এবং অজ্ঞাত আরো ২০০ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার সকালে অভিযান চালিয়ে ৩৯ নাম্বার আসামী হিসাবে সাজ্জাদুল ইসলাম,কে গ্রেপ্তার করা হয়েছে।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার দুপুরে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী