হোম » সারাদেশ » ভৈরবে রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ভ্র্যাম্যমান আদালতের অভিযান

ভৈরবে রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ভ্র্যাম্যমান আদালতের অভিযান

এম আর ওয়াসিম ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে  ভ্র্যাম্যমান আদালতের অভিযান শুরু হয়েছে । গতকাল  শনিবার বেলা ১১ টার থেকে  উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিষ্ট্রট শবনম শারমিন ভ্র্যাম্যমান আদালত পরিচালনা  করে  ভৈরববাজারে বিভিন্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করে ।
এ সময় তিনি অবৈধ দখলকারীদের সতর্ক  করেন। এছাড়াও শুক্রবার রাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে অভিযান পরিচালনা করেন । এ সময় ভ্র্যাম্যমান আদালতের অভিযান দেখে অনেক ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে  যায় । এ সময় দ্রব্যমূল্য তালিকা না টানানো এবং মূল্য বেশি  রাখায় ২ ব্যবসায়ীকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার  ( ভূমি) মোঃ রেদওয়ান আহমেদ রাফি, উপজেলা  বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা- কর্মীরা সাথে ছিলেন । এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট শবনম শারমিন জানান,দ্রব্য নিয়ন্ত্রণে রাখা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!