
মোঃ এখলাস শেখ: বাজারে সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম উপজেলা প্রশাসনের। রবিবার (২’রা মার্চ) বিকালে সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পিঁয়াজ, রসুন, আদা,ভোজ্য তেল, ছোলা ও চিড়াসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদোজা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং করা হচ্ছে এবং মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়সীমার মধ্যে রাখতে নিয়মিত এই বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে । অবশ্যই সকল ব্যবসায়ীকে মূল্য তালিকা রাখতে হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান