
এম হিরন প্রধান : নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর মহাখালী মডেল হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পুরো ক্যাম্পাস বর্ণিল সাজে সাজানো হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় স্কুল মাঠে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠান শুরু হয়। প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পরিচালনা পরিষদের সভাপতি, উপসচিব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল- ৯ নির্বাহী কর্মকর্তা নাছিমা খানম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুলশান থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ অমিদুর রহমান, বনানী থানা বিএনপির (ভারপাপ্ত) আহবায়ক হাবিব উল্লাহ হবি, দৈনিক গণমানুষের আওয়াজ এর প্রধান প্রতিবেদক আবুল মোতালিব মাহমুদ।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মোঃ জিয়াউল হক, পরিচালনা কমিটির থেকে বক্তব্য রাখেন, মোঃ হিরন মোল্লা। আইপিএস স্কুল এন্ড কলেজ এর অধ্যাপক এস এ খান-সহ টি এন্ড টি বালিকা উচ্চ বিদ্যালয়, টি এন্ড টি বালক উচ্চ বিদ্যালয়ের বিশেষ প্রতিনিদি শিক্ষকবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ হিরন মোল্লা, আনোয়ার হোসেন, আজিজুল হক খুকন, কাকলী বেগম, ফাতেমা আক্তার শিল্পী।
পবিত্র কোরআন তেলওয়াত করে- ৭ম যমুনা শাখার ছাত্র মোঃ সিয়াম। গীতা পাঠ করেন- ৭ম শ্রেনীর ছাত্রী বিজয়া চৌধুরী। ইংরেজিতে বক্তব্য রাখেন স্কুলের ছাত্র মোঃ আহাদ নূর।
এছাড়াও উপস্থিত স্কুলের সিনিয়র শিক্ষক ড. শফিকুল ইসলাম, অমর চন্দ্র দত্ত, রোকসানা বেগম, রহিমা আক্তার, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।অনুষ্ঠান উপস্থাপনা ছিলেন, শিক্ষক মোঃ মোতালেব হোসেন, মোঃ হেলাল উদ্দিন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার