
মোঃ এখলাস শেখ: মোরেলগঞ্জ ২দিন ব্যাপী কুরআন তেলাওয়াত ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।সোমবার (২৫ ফেব্রুয়ারি) মোরেলগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এই অনুষ্ঠান সম্পূর্ণ হয়। প্রতিযোগিতায় অংশগ্রহকারী বিজয়ী ২০ জন শিশু-কিশোরদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এসময় সার্বিক তত্ত্ববোধানে থাকা মোঃ সোহেল ফরাজি বলেন, সমাজের তরুণ শিশু-কিশোরদের সভ্য মানুষ, মাদক মুক্ত সমাজ ও আদব-কায়দায় গড়ে তুলতে হলে ইসলামী সংস্কৃতির বিকল্প নেই। এমন আয়োজন প্রতিটি সমাজে ও গ্রামে নিয়মিত হওয়া প্রয়োজন।
তাহলেই, অশ্লীলতা মুক্ত সুন্দর সমাজ গড়ে উঠবে। চুরি ছিনতাইসহ নানান অপরাধ কমে আসবে। অপসংস্কৃতি মুক্ত সমাজ গড়ার মাধ্যমে আমাদের শিশু-কিশোরদের এখন থেকেই আলোর পথ দেখাতে হবে। সন্ধ্যায় তানজিম শিল্পীগোষ্ঠী একাডেমি’র পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী