
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মরহুম আল্লামা আবু যোফার মুহাম্মদ আব্দুর রহমানের (রহ.) প্রতিষ্ঠিত ধলাইরচর দরবার শরীফের ৫০ তম ঈসলে ছাওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারী) বাদ যোহর হতে মধ্যরাত পর্যন্ত দরবার শরীফের মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধলাইরচর দরবার শরীফের গদিনীশিন পীর ও বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলাম প্রচারক ও ইসলামি বক্তা আলহাজ্ব মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী।
মাওলানা মারুফ শেখের সঞ্চালনায় অন্যদের মধ্যে বয়ান পেশ করেন, টুঙ্গি হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদের খতিব মুফতি হারুনর রশীদ সিদ্দিকী, মালয়েশিয়া থেকে পিএইচডি গবেষক মাওলানা মিসবাহ্ উদ্দীন, আলফাডাঙ্গা হাইস্কুল জামে মসজিদের খতিব মাওলানা বরকত আলী ও ভাঙ্গা বালিয়াহাটি দরবার শরীফের পীরজাদা মাওলানা গোলাম মোস্তফা হক্কানী প্রমুখ।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর ইসলামি সঙ্গীত পরিবেশন করেন শিশু শিল্পী শায়ের আদিব মোস্তফা হাসনাইন। পরে মধ্যরাতে আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করার মধ্য দিয়ে ঈসালে ছাওয়াব মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। সবশেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২