
হাবিবুর রহমান: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক- ৩ এর উদয়ন কনফারেন্স হলে বিকাল ৩টায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, দেশ বদলাতে হলে মন- মানসিকতা, চেতনা, আদর্শগত পরিবর্তন, নিজেকে পরিবর্তন, সুনাগরিক হতে হবে তাহলে সমাজ পরিবর্তন হবে। দেশ ও বিশ্বও পরিবর্তন হবে।
তিনি তারুণ্যের উদ্দেশ্যে বলেন, যারা আন্দোলন করতে জানে, পড়তে জানে, লিখতে জানে, যাদের চেতনার জাগরণ রয়েছে তারাই আগামী প্রজন্মের কান্ডারি। তিনি আরো বলেন, তরুণরা যদি আগামীর স্বপ্ন পূরণে একধাপও এগিয়ে যায়, তাহলে এ আয়োজন সার্থকতা পাবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার বলেন, চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের যে নবযাত্রা শুরু হয়েছে তা অপ্রতিরোধ্য এবং অদম্য। সারা দেশব্যাপি তরুণের জয়গান ধ্বনিত হচ্ছে এবং নতুন সমাজ বিনির্মাণের শপথ নিয়ে তরুণসমাজ হাতে হাত রেখে কাজ করছে।
তিনি আরো বলেন, তারুণ্য মেলা এবং ফ্যাসিবাদবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তরুণদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা যোগাবে। এই সময় তরুণদের, এই সময় নবযুগের নবধারার। তরুণদের হাত ধরে যে জয়যাত্রার শুরু হয়েছে তা আমাদের প্রিয় বাংলাদেশকে নিয়ে চলুক সাফল্যের স্বর্ণ শিখরে। আগামীর সম্ভাবনাময় সমাজের কান্ডারি হয়ে তারুণ্যের শক্তি হোক আমাদের প্রধান অবলম্বন।
পরিশেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় ওরা আসবে নাটক মঞ্চস্থ করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ভারপ্রাপ্ত নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল