
চকরিয়ায় চেয়ারম্যান একাই নিলেন ৬০ গরিবের টিসিবির পণ্য” শিরোনামে প্রকাশতি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে । বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ ও জাতীয়-স্থানীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
প্রকৃত ঘটনা হচ্ছে বুধবার (১৯ ফেব্রুয়ারী) নির্ধারিত সিডিউল অনুযায়ী টিসিবির স্মার্ট কার্ডধারিদের বিতরণ করে । বিকাল বেলায় অবিক্রিত কিছু মাল অবশিষ্ট থাকায়, ডিলার আমাকে আগত পুরাতন কার্ডধারিদের মাঝে বিতরণের অনুরোধ জানায় । এর প্রেক্ষিতে ৫০-৬০জন পুরাতন কার্ডধারিদের মাঝে বিতরণ করি । এখানে আমি ব্যাক্তিগভাবে কোনো টিসিবির পণ্য গ্রহণ করিনি ।
এই বিষয়ে আমার আমার প্রাণ প্রিয় এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান