হোম » সারাদেশ » পীরগঞ্জে সাধক কবি কাজী হেয়াত মাহমুদ এর মৃত্য বার্ষিকী পালিত

পীরগঞ্জে সাধক কবি কাজী হেয়াত মাহমুদ এর মৃত্য বার্ষিকী পালিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জে সাধক কবি কাজী হেয়াত মাহমুদের মৃত্য বার্ষিক পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে কাজী হেয়াত মাহমুদের মাজার সংলগ্ন ঝাড় বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চৈত্রকোল ইউনিয়ন বিএন এনপি  সভাপতি তাহসিন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম ।

স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসাটির অধ্যক্ষ আব্দুস সালেক সরকার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন্নবী পলাশ, রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোতাহার হক সুজন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক হোসেন, নাগরিক কমিটির নেতা মাসুম বিল্লাহ, প্রমুখ আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তিতে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। রাতে প্রয়াত কবির স্বরনে ইসলামী জলসা অনুষ্ঠিত হয় ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!