
সহকারী পরিচালক তুহিন আলম জানান, জেলার ৯টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা, একটির চিমনি সম্পূর্ণ ভেঙে ফেলা ও আরেকটি বন্ধ করা হয়েছে। ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন।
পরিবেশ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কিছু ইটভাটার মালিকেরা পরিবেশের ছাড়পত্র না নিয়েই ইট পুড়িয়ে যাচ্ছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব-১২ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রায়গঞ্জ উপজেলার এইচ এস ব্রিকসকে পাঁচ লাখ, এইচ আলী ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স সুরমা ব্রিকসকে পাঁচ লাখ, এসএনবি ব্রিকসকে চার লাখ, সান ব্রিকসকে পাঁচ লাখ, হিরো ব্রিকসকে পাঁচ লাখ, সুপার ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার, রেজা ব্রিকস দুই লাখ ৫০ হাজার এবং সদর উপজেলার মেসার্স রাইন ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা ও আংশিক চিমনি ভেঙে ফেলা হয়। এছাড়া জেনিন ব্রিকসের চিমনি ভেকু মেশিন দিয়ে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে ও আলফা ব্রিকস বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ