
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর৷ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কোটবাজারে তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃতরা হলো, টেকনাফের শাহপরীর দ্বীপ ইউনিয়নের রোহিঙ্গা মৃত মোহাম্মদ হোসেন স্ত্রী নুর বেগম(২৬), টেকনাফের পূর্ব সিকদারপাড়া এলাকার জুলেখা বেগম(৩০), টেকনাফের হ্নীলা ইউনিয়নের মো ইসমাইলের স্ত্রী হামিদা বেগম(২৫)।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি গাড়িতে মাদকদ্রব্য আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার কোট বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এমতাবস্থায় টেকনাফ থেকে আসা একটি গাড়ির গতিবিধি সন্দেহজনক হলে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে ৩ নারী মাদক কারবারির কাছে থাকা ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়৷
তিনি আরও বলেন, ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান