
শাহজাহান সাজু কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা অষ্টগ্রামে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিব আহমেদ হেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত রাজিব আহমেদ হেলু অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে6 জানা গেছে, অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি রাজিব আহমেদ হেলু। এসব মামলা হওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলেন তিনি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে তোলা একটি ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে রাজিব লিখেন, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’। সবাইকে বিদেশে চলে গেছেন বোঝালেও মূলত বাড়িতেই আত্মগোপনে ছিলেন তিনি। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের মধুরহাটি এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, রাজিব আহমেদ হেলুর নামে নাশকতাসহ তিনটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। তাকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান