
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দলের দুই গ্রুপের নেতাকর্মীর মধ্যে মারামারির ঘটনার পর উভয় গ্রুপের বিএনপির দুই নেতার দলীয় সকল পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি।
সোমবার (১০ ফেব্রুয়ারী) রাতে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়। পদ স্থগিত হওয়া নেতারা হলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ড. এম. এ মুহিত এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরোয়ার।
ওই পত্রে উল্লেখ করা হয়েছে, দলের মধ্যে বিশৃঙ্খলা ও হানাহানি সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এই দুই নেতার দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। গোলাম সরোয়ার পত্র প্রাপ্তি ও পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে শাহজাদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে প্রবেশের সময় গোলাম সারোয়ারকে বাধা দেওয়া হয়। ওই সময় ড. এম.এ মুহিতের সমর্থকদের মারধরে গোলাম সরোয়ারসহ অন্তত: ১৫জন নেতাকর্মী আহত হন। এ ঘটনার তদন্তে ১০ ফেব্রƒয়ারী দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা