
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রী দায়েরকৃত চাঁদাবাজি মামলায় আল আমিন সরকার (২৭) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (৯ই ফেব্রুয়ারি) সন্ধ্যা রাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন ওই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও উত্তর নান্দিয়ার পাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি এক দুবাই প্রবাসীর বাড়িতে গিয়ে তার অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে তার স্ত্রীর কাছে থেকে চাঁদা দাবি করে ছাত্রদল নেতা আল আমিন ও তার সহযোগীরা। চাদা না দেয়ায় তারা প্রবাসীর স্ত্রী ও মেয়েকে মারধর করে। এসময় ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে প্রবাসীর প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে আল আমিন ও তার সহযোগীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। পরে তার স্ত্রী ও মেয়ে প্রাথমিক চিকিৎসা নেন। এঘটনায় প্রবাসীর স্ত্রী সেনাবাহিনীকে অভিযোগ ও থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। পরে গত রবিবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আল আমিন সরকারকে আটক করে থানায় হস্তান্তর করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি কে জানান, চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল