
জাহিদ হাসান, ভেড়ামারা,কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। এ সময় ১ টি দেশীয় তৈরী অস্ত্র, ১রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি ও ১ রাউন্ড শর্ট গানের তাজা রাবার বুলেট উদ্ধার করা হয়।
শনিবার (৮ ই ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টায় উপজেলার কাজিহাটা গোরস্থানপাড়ায় স্থানীয় বাসিন্দা মৃত মান্নানের বাঁশ বাগানের মধ্যে পরিত্যক্ত অবস্থায় এটি পাওয়া যায়। ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৯ টায় ভেড়ামারা থানার এস,আই সিমরুল হাসানের নেতৃত্বে উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা থেকে পরিতক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল ১ টি দেশীয় তৈরী অস্ত্র, ১রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি ও ১ রাউন্ড শর্ট গানের তাজা রাবার বুলেট।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, পুলিশ পরিত্যক্ত অবস্থায় ভেড়ামারার কাজীহাটা এলাকা থেকে অস্ত্র-গুলি উদ্ধার করেছে। বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান