
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পাঁচুড়িয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান এস এম মিজানুর রহমান। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, এস এম মিজানুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক নিয়ে পরপর দুইবার পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন।
এবিষয়ে জানতে চাইলে পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান বলেন, আমি ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করি। এরপর থেকে আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম না। ব্যবসায়িক কারণে সবসময় ঢাকাতেই ব্যস্ত থাকি। রাজনীতিতে সময় দিতে পারি না। এইজন্য আওয়ামী লীগের সকল দলীয় কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন