
মিজানুর রহমান: স্বপ্নের সংসারে বাবা-মায়ের কোল আলো করে জন্ম নেয় এক একটি শিশু। সেই শিশুকে নিয়ে হাজারো আশা বুকে লালন করেন বাবা-মা। যদি জন্মগতভাবে বিকলাঙ্গ হয়ে কোন শিশুর জন্ম হয় তাহলে মা-বাবার মুখের হাসি মিলিয়ে যায় মুহুর্তেই।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পুর্ব সারডুবী গ্রামের মিলনবাজার এলাকার দিনমজুর আশরাফ আলীর প্রথম সন্তান মোকলেছুর রহমান। জন্মগতভাবে ডান হাত ও পায়ের শক্তি না থাকায় ছোটবেলা থেকেই হাটতে পারেন না। পনেরো বছর বয়সে মাথায় ফোঁড়া হওয়ার পর থেকে মানসিকভাবে আঘাত পায় মোকলেছুর। তার চিকিৎসা খরচ চালাতে সর্বস্ব শেষ করেছেন দিনমজুর আশরাফ আলী।
সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য গেলে দ্রুত অপারেশনের পরামর্শ দেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্রেইন ও নিউরোসার্জন বিশেষজ্ঞ ডাক্তার রুহুল আমিন। দিনমজুর আশরাফ আলী জানান, তার ছেলে মোকলেছুর রহমানের অপারেশন করতে খরচ হবে প্রায় আট থেকে দশ লক্ষ টাকা। পারিবারিক সামর্থ্য না থাকায় দেশ-বিদেশের বিত্তশালী ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন তিনি।
পরিবারের হাল ধরতে না পারলেও চিকিৎসা শেষে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হতে পারে দিনমজুর আশরাফ আলীর প্রথম সন্তান মোকলেছুর রহমান। চিকিৎসা খরচ চালাতে প্রয়োজন এলাকার এবং দেশবিদেশের বিত্তশালী ব্যক্তিদের সহযোগিতা।
সহযোগিতা পাঠাতে পারেন বিকাশ-নগদ 01337-176347 আশরাফ আলী।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া