
স্টাফ রিপোর্টেরঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। মেহেরপুর, নাটোর, সিরাজগঞ্জ, বান্দরবান, চট্টগ্রাম দক্ষিণ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি।
জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল হাসানকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মেহেরপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে নাটোর জেলা শাখার ১৬ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, আমিরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে সিরাজগঞ্জ জেলা শাখার ১৮ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি। স্বাচিন প্রু জেরীকে আহ্বায়ক ও জাবেদ রেজাকে সদস্য সচিব করে বান্দরবান জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি।
ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে মুন্সিগঞ্জ জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, মো. মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি এবং ফজলুল হক মিলনকে আহ্বায়ক করে গাজীপুর জেলা শাখার ৩ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নিচে ৯ জেলার কমিটির নাম ও পদবি ক্রমানুসারে তুলে ধরা হলো-
সিরাজগঞ্জ জেলা বিএনপি
১ আমিরুল ইসলাম খান আলীম আহ্বায়ক, ২ আব্দুল মান্নান তালুকদার সদস্য, ৩ আকবর আলী সদস্য।
মেহেরপুর জেলা বিএনপি
১ জাভেদ মাসুদ মিল্টন আহবায়ক, ২ মো. আমিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক, ৩ জাহাঙ্গীর বিশ্বাস যুগ্ম আহ্বায়ক, ৪ অধ্যাপক ফয়েজ মোহাম্মদ যুগ্ম আহ্বায়ক, ৫ অ্যাডভোকেট কামরুল হাসান সদস্য সচিব।
নাটোর জেলা বিএনপি
১ রহিম নেওয়াজ আহ্বায়ক, ২ আব্দুল আজিজ যুগ্ম আহ্বায়ক, ৩ জিল্লুর রহমান চৌধুরী বাবুল যুগ্ম আহ্বায়ক, ৪ মিজানুর রহমান ডিউক যুগ্ম আহ্বায়ক, ৫ মোস্তাফিজুর রহমান শাহীন যুগ্ম আহ্বায়ক, ৬ সাইফুল ইসলাম আফতাব যুগ্ম আহ্বায়ক, ৭ দাউদার মাহমুদ যুগ্ম আহ্বায়ক, ৮ যুগ্ম আহ্বায়ক, ৯ আসাদুজ্জামান আসাদ সদস্য সচিব।
মানিকগঞ্জ জেলা বিএনপি
১ আফরোজা খান রিতা আহ্বায়ক, ২ এস এ জিন্নাহ কবির সদস্য, ৩ অ্যাডভোকেট আজাদ হোসেন খান সদস্য, ৪ আতাউর রহমান আতা সদস্য, ৫ অ্যাডভোকেট আফম নুরতাজ আলম বাহার সদস্য।
মুন্সিগঞ্জ জেলা বিএনপি
১ মিজানুর রহমান সিনহা আহ্বায়ক, ২ মহিউদ্দিন আহমেদ সদস্য সচিব, ৩ মো. আব্দুল্লাহ সদস্য।
নারায়ণগঞ্জ জেলা বিএনপি
১ মো. মামুন মাহমুদ আহ্বায়ক, ২ মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া ১নং যুগ্ম আহ্বায়ক, ৩ মাশেকুল ইসলাম রাজীব যুগ্ম আহ্বায়ক, ৪ শরীফ আহম্মেদ টুটুল যুগ্ম আহ্বায়ক।
গাজীপুর জেলা বিএনপি
১ ফজলুল হক মিলন আহ্বায়ক, ২ শাহ রিয়াজুল হান্নান ১নং যুগ্ম আহ্বায়ক, ৩ চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী যুগ্ম আহ্বায়ক।
বান্দরবান জেলা বিএনপি
১ স্বাচিন প্রু জেরী আহ্বায়ক, ২ অধ্যাপক উসমান গণি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৩ মজিবুর রশিদ যুগ্ম আহ্বায়ক, ৪ জাবেদ রেজা সদস্য সচিব।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি
১ ইদ্রিস মিয়া আহ্বায়ক, ২ আলী আব্বাস সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৩ লিয়াকত হোসেন যুগ্ম আহ্বায়ক, ৪ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা যুগ্ম আহ্বায়ক, ৫ লায়ন হেলাল উদ্দিন সদস্য সচিব।
#এইচ

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা