
দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূইয়া বাজারে সুলতান মার্কেট উপরের টিনের ছালা কেটে ও তালা ভাংচুর করে ০৪ টি দােকান সহ মোট ০৬ টি দোকানে চুরি হওয়ার ঘটনা ঘটে। রবিবার রাত আনুমানিক ৩.০০ থেকে ৩.৩০ ঘটিকার মধ্যে এই চুরি হয় বলে ধারনা করা হয়। ০১ / শান্তি মেডিকেল হল মালিক – অজিত দাস এর তথ্য অনুযায়ী চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য- ৭০০০০/৮০০০০/- হাজার টাকা ০২/ নবী চায়ের দোকান মালিক – মো: নুর নবী এর তথ্য অনুযায়ী নগদ- ১০,৫০০/- ও মালামাল ৫০০০ টাকার হইবে। ০৩ / শান্তি লন্ড্রি মালিক- নান্টু কুমার দাস এর তথ্য অনুযায়ী লন্ড্রিতে দেওয়া মূল্যবান কিছু কাপড়। ০৪/ কেরোনীয়া হার্ডওয়্যার মালিক – হারুন অর রশিদ এর তথ্য অনুযায়ী – ক্যাশে থাকা নগদ ৬০০০/৭০০০ হাজার টাকা।
০৫/ রাফিউল মটরস মালিক- মছিয়েত উল্যাহ চৌধুরী এর তথ্য অনুযায়ী কোন মালামাল নেয় নাই,ক্যাশের তালা ভাংচুর,কোন টাকা ছিলো না। ০৬/ থ্রি স্টার মটর মালিক – মো: আলমগীর হোসেন এর তথ্য অনুযায়ী চুরি হওয়া গাড়ীর পার্টসের আনুমানিক মূল্য ২/৩ লাখ টাকা হইবে। উক্ত ঘটনায় থানায় কোন অভিযোগ দাখিল করে নাই মর্মে জানা যায়।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার