হোম » সারাদেশ » সিরাজগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে যুবদল নেতা আটক, শালিশ করলেন বিএনপি নেতারা

সিরাজগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে যুবদল নেতা আটক, শালিশ করলেন বিএনপি নেতারা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে অনৈতিক সম্পর্কের অভিযোগে কুয়েত প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে শিহাব হোসেন (৩০) নামের এক ইউনিয়ন যুবদল নেতাকে আটক করেছে এলাকাবাসী। শনিবার (২৫ জানুয়ারী) গভীর রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের মাছুয়াকান্দি গ্রামের কুয়েত প্রবাসী টিয়াস হোসেনের ঘর থেকে তাকে ঐ প্রবাসীর মা ও ভাইসহ এলাকাবাসী আটক করে। আটক যুবদল নেতা শিহাব হোসেন বহুলী ইউনিয়নের মাছুয়াকান্দি গ্রামের সাবেক মেম্বর রুস্তম আলীর ছেলে ও বহুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক।

স্থানীয় এলাকাবাসীরা জানান, বহুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক শিহাব হোসেন দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের কুয়েত প্রবাসী টিয়াস হোসেনে স্ত্রীর এক সন্তানের জননীর সাথে পরকীয়া করছে। গত শনিবার গভীর রাতে গোপনে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে। প্রবাসীর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে গ্রামবাসীকে নিয়ে তাকে আটক করে। ওই সময় যুবদল নেতা শিহাব হোসেনকে প্রবাসীর স্ত্রীর দেখতে পেয়ে উত্তম মধ্যম দেয় এলাকাবাসী।

স্থানীরা আরো বলেন, আজ বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে বিচারের আশ্বাস দিয়ে শিহাবের পরিবার তাকে নিয়ে যায়। এঘটনাটি ধামাচাপা দিতে ইউনিয়ন বিএনপির নেতা মো. ফেরদৌস যুবদলের যুগ্ম-সম্পাদক শিহাব বাঁচাতে মরিয়া হয়ে পরেন। ভুক্তভুগী পরিবার মুখ খুলতে পারছেনা, বিচার বসেছে বিচারে যা হয় তাই মেনে নিতে হবে পরিবারটির। তা না হলে এলাকায় থাকা মুশকিল হয়ে যাবে তাদের। এদিকে আজ বিকালে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রবাসীর নিজ বাড়ীতে এই বিষয় নিয়ে একটি শালিশী বৈঠক বসেছে।

এরআগে গত বুধবার প্রবাসির ভাই কাউসার হোসেন তার নিজ ফেজবুকে যুবদলের যুগ্ম-সম্পাদকের বিচার চেয়ে একটি পোষ্ট দিলে তা সামাজিক যোগাযোগ ম্যাধমে ভাইরাল হয়ে যায়। এর পর তার পোষ্টটি ইউনিয়ন বিএনপির নেতা ফেরদৌস ও সাবেক মেম্বার রুস্তম আলী বিচারের প্রতিশ্রুতি দিয়ে ফেজবুক থেকে সেই পোষ্ট ডিলেট করেন।

এ বিষয়ে বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ফেরদৌস হোসেন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে দুই পরিবারের মধ্যে একটি মিমাংশার জন্য বৈঠক বসেছে। গ্রামবাসীর সিন্ধান্তে এই বিষয়টি সমাধান করা হবে। বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফোরহাদ হোসেন বলেন, এই বিষয়ে আমার জানানেই। কেউ আমাকে এই বিষয়ে অবগত করেনি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে যুবদলের যুগ্ম-সম্পাদক আটকের বিষয়ে আমার জানা নেই। এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!