
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে উর্মিশা আক্তার (২৯) নামের ৩ মাসের শিশু সন্তানের মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) আনুমানিক ভোর ৫টায় ঘরের সামনে বরই গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবার। পরে সকাল ৯টার দিকে পুলিশ পৌরসভার বয়রাতলা এলাকার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। ঊর্মিশা আক্তার ওই এলাকার মো. শিব্বির তালুকদারের স্ত্রী। তার ৩ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
বুধবার ভোর ৬ টার দিকে ঘরের সামনে বরই গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। ঊর্মিশাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে এমন অভিযোগ তুলেছেন তার মা ফরিদা বেগম ও ভাই নাইম।
এ বিষয়ে থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম বলেন, এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। উর্মির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঊর্মিশার স্বামী শিব্বির ও শিব্বিরের ভাই শাহিনকে থানায় নেওয়া হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু