
কুড়িগ্রাম প্রতিনিধি: অল্প খরচে বেশী লাভে সরিষার চাষে আগ্রহ কুড়িগ্রামর রৌমারী উপজেলায় চাষিদের। এ বছর আবহাওয়া অনুকূল থাকায় চলতি বছরে সরিষার বাম্পার ফলন পাবেন আশা কৃষকের । এই অঞ্চলটি নিচু হওয়ায় বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই কৃষকরা বাড়তি ফসল হিসাবে সরিষা চাষ করে থাকেন। সরিষা ফসল তুলেই বোরো মৌসুমে ধান রোপণ করবেন কৃষকরা।
উপজেলার আলগারচর গ্রামের কৃষক আলহাজ্ব হাছেন আলী বলেন আমাদের জমি গুলা নিচু হওয়ায় আমরা আমন ধানর চাষ করত পারিনা। তাই বন্যার পানি নেমে যাওয়ার সাথে,সাথেই প্রতিবছরের ন্যায় এবারও সরিষার চাষ করেছি । তিনি আরও বলেন এই সীমাÍ ঘেষা আমাদের অঞ্চলটিতে মাত্র দুটি ফসল চাষ করা সম্ভব হয়। তবে সরিষা উৎপাদনে আগাছা পরিষ্ার করতে হয়না, অল্প খরচ লাভ অনেক বেশি তাই আমি প্রতি বছরেই ১২ থেকে ১৫ বিঘা জমিতে সরিষার চাষ করে থাকি।
সরিষা চাষি কৃষক গোলাম মোস্তফার দাবী সরিষার দাম থাকলে লাভ হবেনা। উপজেলার যাদুর চর ইউনিয়নের কৃষক সাখাওয়াত হাসন ছক্কু বলেন সরিষা চাষে খরচ অনেক কম লাগে লাভ বেশি হওয়ায় সরিষা চাষ করি । সরিষা বিক্রি করে ওই টাকায় সংসাররে চাহিদা মিটিয়ে বোরা ধানের চাষ করতে পারি।
তিনি আরোও বলেন, প্রতি বিঘা জমিতে সরিষা চাষে খরচ হয় ৫ থেকে ৬ হাজার টাকা, ভালা সরিষা হলে প্রতি বিঘা ১২ থেক ১৩ মণ পর্যÍ সরিষা হয়ে থাকে । রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, কৃষকরা এই ফসলটাক বাড়তি আয়ের উৎস হিসাবে চাষাবাদ করে থাকে। এবার রৌমারী উপজেলায় সরিষা চাষের লক্ষ্য মাত্রা ছিল ৪ হাজার হেক্টর,কি লক্ষ্যমাত্রা ছাড়িয় এবার সরিষার চাষ হয়েছে প্রায় ৫ হাজার হেক্টর জমিত। এখন পর্যÍ আবওহায়া অনুকুল আছে শেষ পর্যÍ এরকম থাকলে কৃষকরা সরিষার বাম্পার ফলন পাবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল