
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয় । শনিবার (১৮ জানুয়ারি) ভোরে এসব ইয়াবা উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন বিজিবি।
আটকরা হলেন, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকার মকতুল হোছেনের ছেলে শামসু উদ্দিন (৩৭) ও একই ইউনিয়নের কাঞ্জরপাড়ার আবুল কাশেমের ছেলে আবুল হোছন (২৮)। এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান ।
তিনি জানান, শনিবার ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপি থেকে সাড়ে ৩ কিলোমিটার উত্তর দিকে লম্বাবিল শাহজাহানের ডিয়ার ফরিদ হাজীর মাছের ঘের সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ওই মাদককারবারিকে আটক করা হয়।
অপরদিকে একইদিন ভোরে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের দমদমিয়া ও হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন তল্লাশি চালিয়ে কাঞ্জরপাড়া থেকে থ্যাংখালীগামী একটি সিএনজি অটোরিকশা চালকের সিটের নিচ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে চালককে আটক ও সিএনজিটিও জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটক আসামিদের জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও সিএনজিসহ মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা